Return Policy

Shoplia থেকে আপনার অর্ডার করা সঠিক প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই প্রোডাক্ট গ্রহণের সময় পার্সেলটি ভালোভাবে যাচাই করার জন্য অনুরোধ করছি।

কোন ক্ষেত্রে রিটার্ন করা যাবে?

নিচের যেকোনো সমস্যা থাকলে প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের সামনে রিটার্ন করতে পারবেন:

  • ভুল প্রোডাক্ট
  • ড্যামেজড প্রোডাক্ট
  • অর্ডারের সঙ্গে মিল নেই এমন প্রোডাক্ট
  • দৃশ্যমান কোনো ত্রুটি

উপরের কারণে প্রোডাক্ট রিটার্ন করলে কোনো অতিরিক্ত রিটার্ন চার্জ লাগবে না।

সঠিক প্রোডাক্ট রিটার্ন

প্রোডাক্ট সঠিক ও ভালো অবস্থায় পাওয়ার পরও ব্যক্তিগত কারণে রিটার্ন করতে চাইলে রিটার্নের প্রযোজ্য ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে।

প্রোডাক্টের অবস্থা

রিটার্নের ক্ষেত্রে প্রোডাক্টটি অবশ্যই অব্যবহৃত এবং মূল অবস্থায় থাকতে হবে।

গুরুত্বপূর্ণ

ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর এমন কোনো সমস্যা দেখিয়ে রিটার্নের অনুরোধ গ্রহণ করা হবে না, যা পার্সেল গ্রহণের সময় সহজেই যাচাই করা সম্ভব ছিল।

তাই অনুগ্রহ করে পার্সেল গ্রহণের আগে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি ভালোভাবে চেক করুন।